ফোকাস

ক্যামেরার পেছনে

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৩২
তারা দুজনাই ঘনিষ্ঠ বন্ু্ল। কাজে এবং ব্যক্তি পর্যায়ে। টিভি স্ক্রিনে একসময় দাপুটে অভিনেত্রী ছিলেন শমী কায়সার। এরপর দীর্ঘ বিরতিতে সেই যে ক্যামেরার পেছনে গিয়েছেন দীর্ঘদিন তাকে দেখা যায় না পর্দায়, মাঝে মাঝে কিছু টক শো উপস্থাপনা করলেও সেখানেও অনিয়মিত তিনি। এ ছাড়া শামীমা আকতারও সংবাদ পাঠিকা হিসেবে এ দেশে জনপ্রিয়তার তুঙ্গস্পর্শ করেছেন হাতে গোনা যে ক’জন তাদের ভেতরে অন্যতম। তবে দুজনার ভেতরেই এখন একটা বিশেষ অন্তঃমিল রয়েছে তা হলো দুজনই এখন নির্মাতা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। নির্মাতা হিসেবে দুজনই সফল বলা যায়। নিজেদের ঘরোয়া পার্টিতে দুজনার ক্যামেরাবন্দী হয় এই ছবিটি।