শঙ্কিত প্রীতি জিনতা

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৩৩
বলিউডের অনেক সিনিয়র সেলিব্রেটিরাই নতুনভাবে ফিরে আসার নানা উদ্যোগ নিয়েছেন এবং নিচ্ছেন। ঐশ্বরিয়া, মাধুরী, সুস্মিতা, জুহি চাওলা, আমিশা পাটেলসহ আরও অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু সফল হয়েছেন শুধুমাত্র শ্রীদেবী। সেই ধারাবাহিকতায় কামব্যাকের চেষ্টা করছেন প্রীতিও। নিজের প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘ইশক ইন প্যারিস’ মুক্তি পাবে এ মাসেরই ২৫ তারিখে। যদিওবা ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরে। যাই হোক, এখনও ছবিটি মুক্তি পায়নি, তবে প্রীতি এখনই ছবিটি নিয়ে শঙ্কায় আছেন। স্বল্প বাজেটের ছবি হলেও ছবির মূলধন উঠানো নিয়ে অনেকটাই চিন্তিত তিনি। তবে তনি আশা করছেন, যে করেই হোক এর মূলধন উঠেই আসবে। আর নিজের প্রযোজনা ক্যারিয়ারের প্রথম ছবি বলে কথা, বন্ধু সালমানকেও অতিথি হিসেবে হাজির করেছেন ছবিতে।