নতুন ও প্রতিভাবান কণ্ঠশিল্পীদের নিয়ে জিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘ভালোবাসি গান’। এতে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাগুলোকে তুলে ধরা হবে। যারা দীর্ঘদিন ধরে গান করছেন কিন্তু ‘নানাবিধ কারণে টেলিভিশনের পর্দায় আসতে পারেননি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করার প্রয়াস নিয়েই এ অনুষ্ঠানটি নির্মাণ করেছে জিটিভি। তাদের সবার সামনে পরিচিত করে তোলার পাশাপাশি মিডিয়ার শিল্পী সংখ্যা বাড়ানোর জন্যই জিটিভির এই ব্যাতিক্রমী আয়োজন। জানিয়েছেন ‘ভালোবাসি গান’-এর প্রযোজক।
‘ভালোবাসি গান’-এর এবারের পর্বে গান শোনাবেন সানি ও অরণ্য আকন।
