বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক স্কুল- মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়- এবতেদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় বিষয়সমূহ- রবীন্দ্রসংগীত, আবৃত্তি, অভিনয়, রচনা এবং চিত্রাঙ্কন ইতোপূর্বে বাংলাদেশের সকল বিভাগের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী গত ১৭ মে শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
