সাংবাদিক হওয়াই স্বপ্ন

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৩৬
সভাপতি, নারী সাংবাদিক কেন্দ্র নারী সাংবাদিক নয়, শুধুমাত্র সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় প্রত্যেকটা নারী সাংবাদিক। এ লক্ষ্যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র বিভিন্ন পদক্ষেপস্বরূপ সভা, সেমিনারের মাধ্যমে ‘বেগম রোকেয়ার জাগোগো ভগীনি’ প্রবাদের অনেকাংশে বাস্তবতায় রূপ দিতে পেরেছে। এছাড়া নারী সাংবাদিক কেন্দ্র জেন্ডার সমতা বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারে, আন্তর্জাতিক নীতি কাঠামো, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও জাতীয় নীতি কাঠামোসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ১৯৭৯ সালে জাতিসংঘের বেইজিং-এ বিশ্ব নারী সনদ দিবসে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপের দলিল (সিইডিএডব্লিউ) প্রতিষ্ঠিত হয়। এতে নারীর প্রতি বৈষম্য বন্ধ, বৈষম্য বিলোপের নীতিসহ একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি হেফাজতে ইসলাম কর্তৃক নির্যাতিত একুশে টিভির নারী সাংবাদিক নাদীয়া শারমিনের নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র মানববন্ধন ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দুলাল চন্দ্র বিশ্বাস মহাপরিচালক, পিআইবি একসময় সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ ছিল কল্পনাতীত। কিন্তু পরবর্তীতে নারী চার দেয়ালের ঘেরাটোপকে উপেক্ষা করে বাইরের জগতে পা রেখে সেই কল্পনাকে আজ বাস্তবতায় রূপ দিয়েছে। বর্তমান সাংবাদিকতায় নারীদের উপস্থিতি ও অবস্থান পূর্বের তুলনায় অনেক বেশি। সংবাদ মাধ্যমে সাংবাদিক ও মালিকদের মধ্যে একধরনের সুসম্পর্ক তৈরি করতে পিআইবি কাজ করে যাচ্ছে। কারণ নারীদের মেধা ও দক্ষতা থাকা সত্ত্বেও সাংবাদিকতায় বড় বড় পদগুলো ছেলেরা আঁকড়ে রাখে যা নারী সাংবাদিকদের উন্নয়নের প্রধান অন্তরায়। এছাড়া পিআইবিতে প্রত্যেকটা ট্রেনিংয়ে শতকরা ২৫ ভাগ নারীকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। বিভিন্ন প্রজেক্টের আওতায় সাংবাদিকদের বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে পিআইবিতে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পস্বরূপ (এটুআই)-র আওতায় ফেলোশিপ দিয়ে থাকে পিআইবি। রাফিজা রহমান সমন্বয়কারী ও সিনিয়র প্রশিক্ষক, পিআইবি ১৯৭৫ সালের শুরুর দিকে নারী সাংবাদিকদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে অনলাইন, মিডিয়া ও পত্র-পত্রিকার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিকতায় নারীদের উপস্থিতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পিআইবি বছরে প্রায় ৪-৫টা ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে, যেখানে ৩০ জন পুরুষ থাকলে ৫ জন নারীকে রাখা হয়ে থাকে। ট্রেইনারদের সুবিধার্থে প্রত্যেকবার ট্রেনিংয়ের পূর্বে পিআইবি কর্তৃক দেশের প্রত্যেকটা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোতে আগাম তথ্য প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যে দেশের ৬৪টি জেলায়, পিআইবির সাংবাদিকতায় ট্রেনিং সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে বুনিয়াদি, জেন্ডার, ইকোনোমি, পরিবেশ, নারী ও শিশুদের পুষ্টিসহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকতায় যারা নতুন মুখ তাদের জন্য বুনিয়াদি ও বিভিন্ন পত্রিকার নেতৃস্থানীয়দের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মেহেরুন্নেছা রুমা রিপোর্টার, দৈনিক সমকাল সাহিত্যপ্রেমী রুমার স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি শুরু। প্রাথমিক অবস্থায় পরিবারের লোকজনদের না জানিয়ে বিভিন্ন অনলাইন ও ছোট কাগজের সাহিত্য পাতায় লেখালেখি করলেও পরবর্তীতে পরিবারের কাছ থেকে তেমন একটা সহায়তা পায়নি রুমা। ঘরকন্যা ও স্বামী-সন্তান সামলানোর পাশাপাশি প্রায় ৫ বছর ধরে সমকাল পত্রিকায় সাংবাদিকতায় জড়িত। প্রথম অবস্থায় নিজেকে অনেকটা আড়ালে রেখে সমকালের সাহিত্য পাতায় কাজ করা হলেও পরে তার সুপ্ত প্রতিভা সকলের সামনে তুলে ধরে একজন ভাল মানের লেখিকা হিসেবে। ২০১২ ও ২০১৩ সালে তার ৩টি বই প্রকাশিত হয়। এছাড়া বিডি ওয়েবসাইড জাপান কম্যুনিটিতে এ যাবত্ তার প্রায় ৫টি লেখা প্রকাশিত হয়েছে। পেশাগত কোন প্রশিক্ষণ না থাকায় নারী সাংবাদিকতা বুনিয়াদি কোর্স তার কর্মক্ষেত্রে অনেক সহায়তা করবে বলে মনে করেন রুমা। ফাতিহা নিগার অপূর্বা রিপোর্টার, ক্রীড়াঙ্গন ছোটবেলা থেকে ক্রিকেট আর দাবার প্রতি প্রচণ্ড আগ্রহ থেকে এই পেশায় আশা। জনকণ্ঠে কর্মরত মামার একান্ত সহায়তায় সর্বপ্রথম এই নবাগত তরুণী সাংবাদিকতায় পা রাখেন। মা সাংবাদিক হওয়া সত্ত্বেও তিনি চান না তার মেয়ে এই চ্যালেঞ্জিং পেশায় কাজ করুক। ক্রীড়া জগত্, ভিন্ন মাত্রার স্পোর্টসসহ একাধিক মিডিয়ায় কাজ করেন অপূর্বা। ইতিমধ্যে দাবা খেলার উপর প্রায় তিনটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। উদ্যমী আর চঞ্চলতায় ভরপুর অপূর্বা সর্বদা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। কর্মজীবনের শুরুতে এক সহকর্মী দ্বারা একাধিকবার হেয়প্রতিপন্ন হলেও থেমে না থেকে দ্বিগুণ উত্সাহ নিয়ে এগিয়ে চলছে অপূর্বা। তরুণ সাংবাদিক হিসেবে নিজেকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ তাকে অনেক সহায়তা করবে বলে জানান তিনি। ভবিষ্যতে নিজেকে একজন প তিষ্ঠিত ক্রীড়া সাংবাদিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন এই তরুণ মেধাবী সাংবাদিক অপূর্বার। তাহসীনা জেসী রিপোর্টার, সময় টিভি সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়েই এই কাজে আসি। প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে তার সুন্দর বক্তব্যে পিআইবির তিনদিনের প্রশিক্ষণে তাদের বিভিন্ন বিষয়ে জানা ও শেখার কথা বলেন এবং পিআইবিকে গণমাধ্যমের বিভিন্ন সেক্টরে কর্মীদের আলাদা আলাদাভাবে ট্রেনিং এবং নারী সাংবাদিকরা কিভাবে তাদের কর্মস্থলে নানা প্রতিকূল পরিবেশে সোর্স ও সহকর্মীদের সাথে কিভাবে কাজ করবে সে বিষয়ে আলাদা সেশনে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। রওশন আরা আহমেদ মুন্নি রিপোর্টার, বাংলার চোখ (ফটো এজেন্সি) উপস্থাপনা পটিয়সী মুন্নি সপ্তম শ্রেণীতে পড়াকালীন প্রথম আলোর বন্ধু সভায় ক্যানভাস নামে ৪৩ লাইনের একটি কবিতার মাধ্যমে লেখালেখির জগতে হাতেখড়ি শুরু। তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মুন্নি মা দুর্গার ন্যায় দশ হাত নয় ২ হাত দিয়ে একই সাথে স্বামী-সংসার, সন্তান, বিশ্ববিদ্যালয় ও চাকরি সামলাচ্ছেন। তার মতে, এ দেশের প্রধানমন্ত্রী নারী, সে যদি একই সাথে দেশের নেতৃত্বদানের পাশাপাশি ব্যক্তিগত জীবনকে ভালভাবে পরিচালনা করতে পারেন, তবে আমরা কেন পারবো না। নারীদের সাংবাদিকতায় চ্যালেঞ্জ প্রসঙ্গে মুন্নি বলেন, কেবলমাত্র মেয়েরাই পারে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে, যদি তারা পোশাক-পরিচ্ছদ, চাল-চলনের মধ্যে নিজেদের শালীনতা ও একটা সুনির্দিষ্ট পলিসি বজায় রাখেন। এছাড়া একজন নারী সাংবাদিককে সর্বদা মনে রাখতে হবে, যে তার সাংবাদিকতার মূল হাতিয়ার হচ্ছে বিশ্বস্ত সোর্স। কারণ একজন বিশ্বস্ত সোর্স একজন সাংবাদিকের পেশায় লক্ষ্মীর নামান্তর। এই উদীয়মান সাংবাদিকের ভবিষ্যত্ পরিকল্পনা হচ্ছে, সাংবাদিকতার উপর বিদেশ থেকে ডিগ্রী অর্জন ও রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন।