পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির র্যাগ ডে

শোভাযাত্রা থেকে রং দেয়া নিয়ে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৫৯
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগ-ডে শোভাযাত্রা থেকে রং দেয়াকে কেন্দ করে ছাত্র-এলাকাবাসী সংঘর্ষে ২ ছাত্র ও এক শিক্ষকসহ ১২ জন আহত হয়েছে। এদিকে ছাত্র ও শিক্ষক আহত হবার প্রতিবাদে শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু দোকানপাট ভাংচুর করে। পরে প্রায় ৪ ঘন্টা পর ছুরিকাঘাতকারীকে গ্রেফতার করায় ছাত্ররা অবরোধ তুলে নেয়। শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের ৪টি বিভাগের র্যাগ-ডে পালন উপলক্ষে শিক্ষার্থীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন পলিটেকনিক্যাল এলাকায় পৌঁছায়। এ সময় শোভাযাত্রা থেকে রং ছিটানোকে কেন্দ করে স্থানীয় কতিপয় যুবকের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে স্থানীয় এক যুবকের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম কবির (২৩) ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. হাবিবুল্লাহ আহত হন। গুরুতর অবস্থায় কবিরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কবির বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের ২য় বর্ষের ছাত্র।