ঢাকা শহরে প্রায় সব এলাকাতেই চলছে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ। কিন্তু ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে সতর্কতা অবলম্বন না করায় প্রাণহানিসহ প্রায় ছোট-খাট দুর্ঘটনা ঘটছে। নির্মিতব্য ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে স্থাপনার অংশ পড়ে মানুষ আহত অথবা মারা যাওয়ার অনেক দৃষ্টান্তও আছে। স্থাপনার জিনিসপত্র বিশেষ করে রাস্তার ফুটপাতে রড রাখার কারণে পথচারীরা অনেক সময় আহত হচ্ছেন। এছাড়া দিনে-রাতে সমানতালে ভবন নির্মাণস্থলে ইট ভাঙ্গা হচ্ছে। যা প্রচণ্ড শব্দ দূষণ তৈরি করে থাকে। অথচ এ সকল বিষয়ে ব্যবস্থাপনা কেমন হবে তা প্রচলিত বিধিতে উল্লেখ রয়েছে। এগুলো সঠিকভাবে মানা হচ্ছে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
