শোক সংবাদ

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:১৭
মো. গোলাম আজম গিভেনসি গার্মেন্টস অ্যাকসেসরিজ লি.-এর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ মো. গোলাম আজম (২৫) টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার অকাল মৃত্যুতে গিভেনসি গার্মেন্টন্স অ্যাকসেসরিজ লি. কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি মা-বাবা, এক বোন এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাজিয়া বেগম বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র সভাপতি, সাবেক এমপি ও হুইপ অধ্যাপিকা খালেদা খানমের মাতা রাজিয়া বেগম (৮৫) শনিবার বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তার মৃত্যুতে এফপিএবি’র সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাভিভূত এবং সেই সাথে মরহুমার পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছে। সাদিকুর রহমান রাজশাহীর জননেতা আতাউর রহমান ও ভাষা সংগ্রামী মনোয়ারা রহমানের বড় ছেলে সাদিকুর রহমান (৫৭) গতকাল রাজশাহীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।