সমাবেশ করতে না দেয়া সংবিধানের লঙ্ঘন :জামায়াত

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:২৮
আগামী এক মাস কাউকে সমাবেশ করতে দেয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন- তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রবিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সরকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে সংবিধানের সুস্পষ্ট লংঘন করছে। বিবৃতিতে সরকারকে গণতন্ত্র হরণের সকল অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যে কোন নাগরিকের মিছিল-সমাবেশ করার অধিকার রয়েছে। এই অধিকার হরণ করার এখতিয়ার কারো নেই। - প্রেস বিজ্ঞপ্তি