আল্লাহ ও রাসুলের (সা.) কুত্সা রটনাকারী ওহাবী-মওদুদীবাদীসহ চিহ্নিত নাস্তিক ব্লগারদের বিচার, শহীদ সাইফুল ইসলামের খুনিদের গ্রেফতারসহ ১২ দফা দাবির সমর্থনে আগামী ১৫ জুন ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর উদ্যোগে সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে এ সম্মেলন ২৫ মে করার ঘোষণা দেয়া হলেও প্রশাসনের অনুরোধে ২০ দিন সময় পেছানো হয়েছে বলে সংগঠনের নেতারা জানান।
গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার।
