আজকের রাশিফল

আপডেট : ২০ মে ২০১৩, ১৬:৫২
২১ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৭ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন:পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও কৌশলী। উচ্চাভিলাষী হলেও আপনি ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী। আপনি পরিবর্তন ও চ্যালেঞ্জ ভালোবাসেন। জানার আগ্রহ ও অনুসন্ধিত্সা আপনার বুদ্ধিবৃত্তিক বিকাশকে করেছে সহজ। আলাপ-আলোচনা ও মেলামেশায় আপনি স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত। তাই পরিচিতরা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়। জীবনে সাফল্যলাভের জন্য আপনার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা উচিত। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী এলবার্ট ডুবার, হ্যারল্ড রবিন্স, কবি আলেকজান্ডার পোপ, আন্দ্রেই শাখারভ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোনো আত্মীয় সম্পর্কে অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। দেহে-মনে কিছুটা অবসাদগ্রস্ত হতে পারেন। বিকেলের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পথ চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। দিনটি মিশ্র-সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সন্তানের কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। মন কিছুটা দুশ্চিন্তামুক্ত থাকবে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো রোগীদের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। বুকের ব্যাধিতে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। বাধা-বিঘ্ন থাকলেও কাটিয়ে উঠতে পারবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতায় রোগ বৃদ্ধির আশংকা আছে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। গবেষকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। তবে ঋণ পরিহার করতে পারলে ভালো করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা সফল হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য আসতে পারে। প্রত্যাশা পূর্ণ হতে পারে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। রোমান্স শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। চাকরির ক্ষেত্রে সমস্যা কমে আসবে। শরীর ভালো যাবে না। উত্তেজনা পরিহার করুন। রক্তচাপ অথবা হূদরোগে ভুগতে পারেন। আহারে-বিহারে সংযত থাকার চেষ্টা করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পেশাদার জ্যোতিষীদের জন্য দিনটি শুভ। প্রাপ্তিযোগ আছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। ফলে মানসিক প্রশান্তি বজায় থাকবে। ঝগড়া-ঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ক্ষুদ্র ব্যবসায়ীদের সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। প্রয়োজনের তুলনায় পণ্য সরবরাহ নাও পেতে পারেন। মন হতাশাগ্রস্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ প্রণয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। বিয়ের ব্যাপারে ঘনিষ্ঠজনদের সাথে বিরোধ দেখা দিতে পারে। এমনকি সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তবে এ ধরনের ক্ষেত্রে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। চাকরির পরীক্ষায় সফল হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া না পাওয়ার সম্ভাবনাই বেশি।