হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
বিউটি রায়, সহকারি শিক্ষক
মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়,ঢাকা
সময়: ২ ঘন্টা পূর্ণমান: ১০০
১। যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর
লেখঃ ১–৪০=৪০
১. জীবের মধ্যে আত্মারূপে কে অবস্থান করেন?
ক) প্রভু খ) ভগবান গ) গড ঘ) ঈশ্বর
২. ‘অহিংসা পরম ধর্ম’ কার বাণী?
ক)শ্রীরামকৃষ্ণের খ)গৌতমবুদ্ধের গ)বিষ্ণুর ঘ) শিবের
৩. মোক্ষ শব্দের অর্থ—
ক) স্বাধীন খ) জন্ম গ) মুক্তি ঘ) জ্ঞান
৪. গীতার পুরো নাম কী?
ক) উপনিষদ খ) শ্রীমদভগবদ গীতা
গ) বেদ ঘ) পুরাণ
৫। স্বামী প্রণবানন্দ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৪ খ) ১৮৯৫ গ) ১৮৯৬ ঘ) ১৮৯৭
৬. ১৮৯৭ খ্রিষ্টাব্দে মার্গারেট ইংল্যান্ড থেকে কোথায় চলে আসেন?
ক) ভারতে খ) শ্রীলঙ্কায় গ) চীনে ঘ) বাংলাদেশে
৭. বিনোদ কি খুব পছন্দ করতেন?
ক) গান, খ) কীর্তন গ) গল্প ঘ) বক্তৃতা
৮. পার্থের আরেক নাম কি?
ক) ভীষ্ম খ) অর্জুন গ) নকুল ঘ) সহদেব
৯. ব্রাহ্মণ অতিথিকে কি পরিবেশন করলেন?
ক) পায়েশ খ) খিচুড়ি গ) ছাতু ঘ) গুড়মুড়ি
১০. গাছপালা কি করব?
ক) কেটে ফেলব খ) রোপণ করব
গ) পরিচর্যা করব ঘ) পরিষ্কার করব।
১১. সত্যব্রত ছিলেন একজন-
ক) সেলাক খ) ধার্মিক গ) অধার্মিক ঘ) বৃদ্ধ
১২. নিত্য কর্ম কয় প্রকার?
ক) ৩ প্রকার খ) ৪ প্রকার গ)৫ প্রকার ঘ) ৬ প্রকার
১৩. পুরাণ শব্দটির সাধারণ অর্থ-
ক) প্রাচীন খ) পুরাতন গ) প্রবীণ ঘ) বৃদ্ধ
১৪. বিনোদ ছোটবেলা থেকে কার ভক্ত ছিলেন?
ক) শিব, খ) বিষ্ণু গ) ব্রহ্ম ঘ) গণেশ
১৫। পুরাণ কয়খানা?
ক) ১৫ খানা খ) ১৬ খানা
গ) ১৭ কানা ঘ) ১৮ খানা।
১৬. ‘যত মত তত পথ’ কথাটি কে বলেছেন?
ক) বিবেকানন্দ খ) রামকৃষ্ণ
গ) সারদা দেবী ঘ) রাসমনি
১৭. নিবেদিতার মৃত্যু হয় কোথায়?
ক) কোলকাতায় খ) বেলুড়ে
গ) দক্ষিণেশ্বরে ঘ) দার্জিলিং-এ
১৮. ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে কী বলে?
ক) সকাম কর্ম খ) সুকর্ম গ) দুষ্কর্ম ঘ) নিষ্কাম কর্ম
১৯. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ক) বিনোদ খ) আনন্দ গ) সদানন্দ ঘ) বিবেকানন্দ
২০. পার্থকে কে উপদেশ দিয়েছিলেন?
ক) যুধিষ্ঠির খ) দুর্যোধন গ) শ্রীকৃষ্ণ ঘ) বলরাম
২১. উপাসনা কিসের অঙ্গ?
ক) মনের খ) দেহের গ) কর্মের ঘ) ধর্মের
২২. ব্রাহ্মণের পরিবারে কতোজন সদস্য ছিল?
ক) একজন খ) দু’জন গ) তিনজন ঘ) চারজন
২৩. প্রহ্লাদের পিতার নাম কী?
ক) হিরণ্যাক্ষ খ)হিরণ্যকশিপু গ)সত্যব্রত ঘ) গৌতম বুদ্ধ
২৪. বিষ্ণুর অবতার কয়টি?
ক) আটটি খ) নয়টি গ) দশটি ঘ) এগারোটি
২৫. ইন্দ্রের রাজধানীর নাম কী?
ক)দেবলোকখ)সুরলোক গ)অমরাবতী ঘ) অমরলোক
২৬. বিষ্ণু, ব্রহ্ম ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ক) বেদে খ) রামায়ণে গ) পুরাণে ঘ) মহাভারতে
২৭. মায়ের কথায় ধ্রুব কার স্মরণ নিয়েছেন?
ক) হরির খ) কৃষ্ণের গ) রামের ঘ) শিবের
২৮. নিবেদিতার মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে?
ক) ১৯১০ খ) ১৯১১ গ) ১৯১২ ঘ) ১৯১৩
২৯. সাধনার পথ-
ক) একটি খ) দু’টি গ) পাঁচটি ঘ) বহু
৩০. মানুষে মানুষে মিলের একটি সূত্র হলো-
ক) টাকা-পয়সা খ) জনবল গ) মনুষ্যত্ব ঘ) রাজত্ব
৩১. ভগিনী নিবেদিতার জন্মস্থান কোথায়?
ক) স্কটল্যান্ডে খ) আয়ারল্যান্ডে
গ) লন্ডনে ঘ) সুইজারল্যান্ডে
৩২. বেদের যে অংশে যন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে?
ক) ব্রাহ্মণ খ) উপনিষদ গ) আরণ্যক ঘ) সংহিতা
৩৩. বেদ কয়খানা?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
৩৪. উপাসনা একটি-
ক) সাপ্তাহিক কর্ম খ) পাক্ষিক কর্ম
গ) মাসিক কর্ম ঘ) নিত্যকর্ম
৩৫. হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী?
ক) ভোগ খ) ত্যাগ গ) স্বর্গলাভ ঘ) মোক্ষলাভ
৩৬. ঈশ্বরের সাকার রূপ কী?
ক) ভগবান খ) দেবদেবী গ) গ্রহ ঘ) নক্ষত্র
৩৭. অতিথি ব্রাহ্মণ রূপে কে এসেছিলেন?
ক) ধর্মদেব খ) বিষ্ণু গ) শিব ঘ) ইন্দ্র
৩৮. পরশু শব্দের অর্থ কী?
ক) লাঙল খ) খড়গ গ) চক্র ঘ) কুঠার
৩৯. বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে লন্ডনে আসেন?
ক) ১৮৯৩ খ) ১৮৯৪ গ) ১৮৯৫ ঘ) ১৮৯৬
৪০. ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক) পূজা করে খ) কীর্তন করে
গ) উঞ্ছবৃত্তি করে ঘ) ধর্ম কথা শুনিয়ে
২। শূন্যস্থান পূরণ কর:- ১–১০=১০
ক) ধর্মীয় সাম্য আমাদের — করে।
খ) মাদারীপুর ছিল — একট বিখ্যাত কেন্দ্র।
গ) —শুনে বনের পশুরাও হিংসা ভুলে গেল।
ঘ) — রোগ, শোক, জরা, ব্যাধি কিছুই নেই।
ঙ) পরশু হাতে থাকায় ভৃগুরামের নাম হলো —।
চ) কুরুক্ষেত্রকে — বলা হয়।
ছ) যারা — করতে চান তারা কখনও অপরের ক্ষতি করে না।
জ) পুরাণের মধ্যে তিনজন দেবতার — প্রধান ভাবে প্রকাশিত হয়েছে।
ঝ) মার্গারেট শৈশবে —হন।
ঞ) আমরা — সাম্য রক্ষা করে চলব।
৩। সংক্ষেপে উত্তর দাও: ১–১০=১০
ক) আত্মা বলতে কি বোঝ?
খ) ঈশ্বর যখন কোন রূপ ধারণ করেন তখন তাকে কী বলে?
গ) নিত্য কর্ম কয় প্রকার?
ঘ) বিনোদের পিতা বিষুচরণ ভূঁইয়া কী করতেন?
ঙ) দু’টি মূল পুরাণের নাম লিখ।
চ) সকল মানুষকে কিসের দৃষ্টিতে দেখবো?
ছ) বিনোদের সেবা কাজে খুশি হয়ে কে প্রশংসা করেছিলেন?
জ) উত্তানপাদের কয়জন স্ত্রী ছিলেন? তাদের নাম লেখ।
ঝ) ‘সনাতন’ শব্দের অর্থ কী?
ঞ) উপাসনার দু’টি আসনের নাম লেখ।
৪। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও:- (যোগ্যতাভিত্তিক ক ও খ নং প্রশ্নসহ যে কোন ৮টি প্রশ্নের উত্তর দাও:) ৫–৮=৪০
ক) বুদ্ধি অবতারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
খ) জন্মান্তরের সঙ্গে কর্মফলের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ) তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত বেদের যন্ত্রটি লিখ।
ঘ) কীভাবে জীবের সেবা করা যায়?
ঙ) অবতার বলতে কি বোঝায় সংক্ষেপে লেখ।
চ) পৌরাণিক যুগে হিন্দু ধর্ম সম্পর্কে বর্ণনা কর।
ছ) ধ্রুব কীভাবে হরিকে পেল?
জ) নারী শিক্ষার জন্য নিবেদিতা কী করেছিলেন?
ঝ) আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব?
ঞ) আমরা উপাসনা করব কেন? ব্যাখ্যা কর।
