প্রকাশ কুমার দাস
প্রভাষক, কমিপউটার শিক্ষা
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বিষয় হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। এ বছর থেকে সপ্তম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয় হিসেবে ৫০ নম্বর চালু করা হয়েছে। আজ তোমাদের জন্য ১ম অধ্যায়-প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সাধারণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আরোচনা করা হলো:
প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? বর্ণনা দাও।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি সেগুলো আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না, যে কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনে নি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় ব্যাপারে বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহার হয় তা নয়- একেবারে সাধারণ মানুষের সাধারণ জীবনেও সেটি ব্যবহার হয়।
প্রশ্ন-২। মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কী কী ব্যবহার হতে পারে তার বিবরণ দাও।
উত্তর: মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কী কী ব্যবহার হতে পারে তার বর্ণনা দেওয়া হলো:
ব্যক্তিগত যোগাযোগ: তথ্য প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে, যে কেউ এখন ইচ্ছে করলে একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে।
যে কোনো মানুষের সাথে টেলিফোন যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে অনেক কিছু করতে পারি যেটা আগে কল্পনাও করা যেতো না।
বিনোদন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয়- এটা এখন বিনোদনেরও চমত্কার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গান শোনার জন্য মানুষকে আলাদাভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো। এখন মোবাইল টেলিফোনেই সে গান শুনতে পারে। মোবাইল টেলিফোন দিয়েই যে কোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়- ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে। ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে স্মার্ট ফোন অর্থ্যাত্ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে যেটা দিয়ে অসংখ্য কাজ করা হচ্ছে।
জিপিএস: গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌছবে। অথচ মজার ব্যাপার হলো কোথাও যেতে হলে এখন কাউকে পথঘাট চিনতে হয় না- পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে তারা পৃথিবীতে সংকেত পাঠায়, সেই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝতে পারে সে কোথায় আছে। তার সাথে একটা জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে। আজকাল নুতন সব গাড়িতেই জিপিএস লাগিয়ে দেওয়া হয়। কোথায় যেতে হবে সেটি জিপিএস-এ প্রবেশ করে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ দিয়ে গন্তব্যে পোঁছে দিতে পারবে।
প্রশ্ন-৩। ব্যক্তিগত যোগাযোগে তথ্য প্রযুক্তির ব্যবহার বর্ণনা কর।
উত্তর: তথ্য প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে, যে কেউ এখন ইচ্ছে করলে একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে।
যে কোনো মানুষের সাথে টেলিফোন যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে এখন অনেক কিছু করা যায়।
প্রশ্ন-৪। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা লিখ।
উত্তর: ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা বলে শেষ করা যাবে না। আমাদের চারপাাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে, যে কেউ এখন ইচ্ছে করলে একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে।
যে কোনো মানুষের সাথে টেলিফোন যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে এখন অনেক কিছু করা যায়। দুরে কোথায় গিয়ে কোনো খবর পাঠাতে যে পরিমাণ খরচ হতো এবং সময় ব্যয় করতে হতো এখন তা অনেক কম সময়ে ও স্বল্প ব্যয়ে তা সম্ভব হচ্ছে।
