জোকস

আপডেট : ২০ মে ২০১৩, ১৯:১৪
 দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত। ১ম ড্রাইভার :কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না! ২য় ড্রাইভার :আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?  বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন শফিক সাহেব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে জিজ্ঞেস করলেন, ‘এটা কী?’ বন্ধু বললেন, ‘এটা একটা কথা বলা ঘড়ি।’ শফিক সাহেব :তাই নাকি? দেখি তো কেমন কথা বলে? বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করলেন, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিত্কার করে বললেন, ‘নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে!’  সান্তা :কি রে বান্তা, এত গম্ভীর হয়ে কী ভাবছিস? বান্তা :না ভাবছি, পৃথিবীটা কীভাবে দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে? সান্তা :কেন? বান্তা :এই ধর এরিস্টটল মারা গেল, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিংয়ের স্বাস্থ্যও খারাপ, আর এদিকে আমার শরীরটাও গেল কিছুদিন থেকে তেমন একটা ভালো যাচ্ছে না...  সান্তা :আচ্ছা বান্তা, তোকে যদি তোর সবচেয়ে খারাপ একটা গুণের কথা বলতে বলি তাহলে তুই কী বলবি? বান্তা :আসলে আমার সবচেয়ে খারাপ গুণ হলো—আমি কখনোই কারও কথা শুনে কিছু করি না বা কিছু বলি না।