কারাগারে কেমন কাটছে সঞ্জয়ের সময়!

আপডেট : ২০ মে ২০১৩, ১৯:২৮
কারাগারে সঞ্জয়ের দিনযাপনের আজ পাঁচ দিন হতে চলেছে। একজন তারকা হওয়ার সুবাদে বেশ কিছু সুবিধাও পেয়েছেন কারাগারে থাকার জন্য। তারপরও একটি নয় দুটি নয়, ৫টি বছরের সশ্রম কারাদণ্ড। বলিউডের অনেক মহারথিরা আবেদন করার পরও আদালত তাকে কোনো ছাড় দিতে সম্মত হলো না। তাই নিজের ঘোষণায় নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ করেছেন তিনি। তবে একজন জনপ্রিয় তারকা হওয়ার সুবাদে আদালত কিছু ছাড় দিয়েছেন তাকে, যেমন কারাগারে তিনি বাসার তৈরি খাবার খেতে পারছেন, নিজের ব্যক্তিগত ডাক্তারের চিকিত্সা নিতে পারছেন, বাসা থেকে আনা বিছানাটিও ব্যবহার করছেন। সঙ্গে রেখেছেন ধর্মীয় গ্রন্থও। নিজের বাসা থেকে কারাগারে ব্যবহারের জন্য আরও নিয়ে গেছেন মশার ওষুধ, সেভ করা ও টয়লেটে ব্যবহারের কিছু জিনিসপত্রও। তবে থাকতে হচ্ছে অন্য আসামিদের মতো ১০ ফুট বাই ১৫ ফুট কুঠরিতেই। যদিওবা হাজতে এত আসামির মধ্যে একজন তারকা আসামি হওয়ায় সুবিধাও ভোগ করছেন তিনি।