দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভৌগোলিক নির্দেশক পণ্যের মালিকানা সুরক্ষার লক্ষ্যে প্রণীত ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সংরক্ষণ) আইনের সর্বশেষ খসড়া ওয়েব সাইটে প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েব ঠিকানা, www.moind.gov.bd. প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ প্রণীত এ খসড়া আইনের ওপর কারো কোনো ধরণের মতামত বা পরামর্শ থাকলে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এরডেপুটি রেজিস্ট্র্রারের (ডিপিডিটি) কাছে ই-মেইলে ([email protected]) এর নিকট প্রেরণ করা যাবে।
