রিনিউয়্যাবল এনার্জী ও ক্লিনটেক-এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশে

আপডেট : ২০ মে ২০১৩, ২০:০৫
ডেনমার্ক ও নরওয়ে দূতাবাসের যৌথ আয়োজনে আগামী ২৭মে থেকে ৩১মে ২০১৩ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রীন গ্রোথ এন্ড ক্লিন টেকনোলজি’ বিষয়ক একটি নরডিক ট্রেড ডেলিগেশান। উক্ত ডেলিগেশানে ডেনমার্ক থেকে ১৭টি এবং নরওয়ে থেকে ৩টি কোম্পানি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই কোম্পানিগুলো বাংলাদেশের স্থানীয় বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়তে বিশেষভাবে আগ্রহী। ডেনমার্ক ও নরওয়ে দূতাবাস আগামী ২৮ মে ২০১৩ তারিখে একটি সংযোগ-স্থাপন বৈঠকের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে এই ‘নরডিক’ কোম্পানিগুলো সম্ভাব্য বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে ফলপ্রসূ আলাপ-আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবে। দূতাবাস দুটি এই মুহূর্তে নরডিক কোম্পানিগুলোর সাথে বাণিজ্যে আগ্রহী স্থানীয় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছে। -প্রেস বিজ্ঞপ্তি