ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৫২

আপডেট : ২০ মে ২০১৩, ২০:২১
ইরাকের রাজধানী বাগদাদে সামারা ও বসরায় সিরিজ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫২ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে দক্ষিণাঞ্চলীয় শহর বসরার বাসস্ট্যান্ড ও রেস্টুরেন্টে। শিয়া মুসলিম? অধ্যুষিত এ এলাকায় বোমা হামলার ঘটনা ইরাকের অন্যান্য এলাকার চেয়ে কম হয়ে থাকে বলে সংবাদ মাধ্যম জানায়। চলতি বছরের মার্চে শহরটিতে বোমা বিস্ফোরণে ১০জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় অনেকে। এছাড়া গত শনিবার বন্দুকধারীর গুলিতে একজন সুন্নি ধর্মযাজকও নিহত হন। সাম্প্রতিক সময়ের এই ধরনের হামলা দেশটির শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তেজনারই ফল বলেই ধারণা করা হচ্ছে।