সংবাদ কণিকা

আপডেট : ২০ মে ২০১৩, ২০:২২
অবসর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবসর যাপন মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। যুক্তরাজ্যের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ইন্সটিটিউট অব ইকোনোমিক অ্যাফেয়ার্স’ (আইইএ)এর প্রকাশিত নতুন এক গবেষণার ফলে একথা বলা হয়েছে। গবেষণার ফলে দেখা গেছে, অবসর গ্রহণের ফলে কিছুদিনের মধ্যে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। এ সময় বিশেষত বিষণ্নতায় ভোগার আশঙ্কা ৪০ শতাংশ বাড়ে এবং শারীরিক অন্যান্য সমস্যায় ভোগার ঝুঁকি বাড়ে ৬০ শতাংশ। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ ঝুঁকি সমান। —বিবিসি চাঁঁদে বিস্ফোরণ ঘণ্টায় প্রায় ৫৬ হাজার মাইল গতিবেগে বিশাল আকৃতির একটি উল্কা চাঁদের বুকে আছড়ে পড়ায় বিস্ফোরণ ঘটেছে, যার আলোর ঝলকানি ধরা পড়েছে খালি চোখে। নাসার বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানান। ৪০ কেজি ওজনের উল্কা আছড়ে পড়ার পর বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে তাদের টেলিস্কোপে। গত ১৭ মার্চের এই বিস্ফোরণ ছিল প্রায় আট বছর ধরে নাসার পর্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। —রয়টার্স উত্তর মেরু দ্রুত সরছে নতুন গবেষণায় জানা গেছে, বরফ গলে যাওয়ার কারণে গ্রিনল্যান্ডের দিকের উত্তর মেরু এখন ভ্রমণের স্থানে পরিণত হয়েছে। সম্প্রতি ‘জিওগ্রাফিক্যাল রিসার্স লেটার’ জার্নালের বরাত দিয়ে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, দ্রুত স্থান পরিবর্তন হচ্ছে উত্তর মেরুর। উত্তর মেরু সবসময়ই বসবাসের জন্য কঠিন।—রয়টার্স