এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ০৯ মে ২০১৯, ২০:৩৮

রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা জনপ্রিয় অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার সকালে থেকে তার খাদ্যনালী চেপে যাওয়ায় চিকিৎসকরা ওষুধ দিয়ে জটিলতা দূর করার চেষ্টা করছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তার ছোটভাই সালেহ জামান এ তথ্য জানিয়েছেন।

পরিবারের তরফ থেকে এ অভিনেতাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তাব দেওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন, ‘মানসিক সন্তুষ্টির জন্য উনাকে দেশের বাইরে নিতে পারেন। কিন্তু এখানে যে চিকিৎসা চলছে বাইরেও সেই চিকিৎসায় হবে।’

সালেহ জামান বলেন, প্রধানমন্ত্রী ১০ মে দেশে ফিরবেন। উনি (প্রধানমন্ত্রী) আমাদের মুরব্বী। দেশে ফিরলে উনার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব ভাইয়ের ব্যাপারে। আল্লাহ যদি ততদিন উনাকে বাঁচিয়ে রাখেন।’

আরও পড়ুন: ধর্ষণের ভিডিও করে অভিনেত্রীকে ব্ল্যাকমেইল, চিকিৎসক গ্রেফতার

গত ২৬ এপ্রিল এ অভিনেতাকে অসুস্থ অবস্থায় আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এটিম শামসুজ্জামানের শারিরীক অবস্থা বিবেচনার পরদিনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে।

ইত্তেফাক/বিএএফ