উত্তরা ব্যাংকের সাবেক ম্যানেজার মো: আব্দুল ওয়াহাব মৃধা (৭০) গতকাল সোমবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তিনি ইত্তেফাকের সাব এডিটর লাজিনা আক্তার জ্যাসলিনের পিতা। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মিরপুর বাইতুল মাহফুজ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ জোহর বরিশালের বাবুগঞ্জের গ্রামের বাড়ি বাহারচরে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
