শেষ পাঁচ অজ্ঞাত লাশ জুরাইনে দাফন

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৪৭
সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে থেকে অজ্ঞাত বাকি পাঁচ জনের মৃতদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এনিয়ে অজ্ঞাত পরিচয়ের মোট ২৯১ জনের লাশের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদের লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন আঞ্জুমান মফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম। এর আগে মৃতদেহগুলো ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। দাফন হওয়া ২৯১ অজ্ঞাত লাশের ডিএনএ নমুনা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সংগ্রহ করে রাখা হয়েছে।