কমলগঞ্জের চাবাগানে কর্মবিরতি

হবিগঞ্জের ২৩ চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট আজ থেকে

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫০
হবিগঞ্জের ২৩টি চা বাগানে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে চা বাগানগুলোতে দফায় দফায় মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক মজুরি ১২০ টাকাসহ ২০ দফা দাবি আদায়ে আজ এবং ১৫০ টাকা মজুরিসহ ১৮ দফা দাবিতে বৃহস্পতিবার চা শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত ও আহ্বায়ক কমিটি দু’পক্ষ পৃথক পৃথক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাওতাল জানান, একটি মহল অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করে শ্রমিকদের স্বার্থ বিরোধী কার্যকলাপ করছে। শ্রমিকদের মজুরি ১২০ টাকায় উন্নীতকরণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠান, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সাড়ে ৩ কোটি টাকা, চা বোর্ডে শিক্ষা খাতে বরাদ্দকৃত ২শ’ কোটির হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।