রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে মানুষের দুর্ভোগ

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫১
রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকেই বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে একদিকে জলাবদ্ধতা হয়েছে অন্যদিকে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে যানজটও। রাজধানীর মতিঝিল, শান্তিনগর, রাজারবাগ, মিরপুর, কাওরান বাজার শেওড়াপাড়া, আগারগাঁও, খিলক্ষেত, নিকুঞ্জ, তেজগাঁও শিল্প এলাকার কিছু সড়ক পানিতে ডুবে যায়। পানির কারণে এসব রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নগরীর মানুষ যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে। একদিকে রাস্তায় কাদা অন্যদিকে যানজটের কারণে স্বল্প যানবাহন। দুই মিলিয়ে চরম ভোগান্তির স্বীকার হতে হয়। অফিসে যাওয়া বা ফেরা লোকজনকে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।