বিরামপুর সীমান্তে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেয়নি বিএসএফ

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫১
বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া বিওপি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ এক বাংলাদেশি যুবককে আটক করার ২ দিন পরও তাকে ফেরত দেয়নি তারা। সোমবার ঐ সীমান্তে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে কোন সমঝোতা না হওয়ায় আজ মঙ্গলবার সেখানে পুনরায় পতাকা বৈঠকের কথা রয়েছে। আটক যুবক আশরাফুল ইসলাম (৩০) পার্বতীপুর উপজেলার কালুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।