ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৯
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ স্মারকলিপিটি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের কাছে জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, অ্যাডভোকেট আওলাদ হোসেন, জিয়াউর ইসলাম কাজল, জহিরুল ইসলাম জহির প্রমুখ।