হেফাজতের ৩ নেতা ৪ দিনের রিমান্ডে

আপডেট : ২০ মে ২০১৩, ২৩:০০
মতিঝিলের শাপলা চত্বরে গত ৫ মে সহিংসতার ঘটনায় পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের গ্রেফতার তিন নেতার দুই দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ গতকাল সোমবার এ আদেশ দেন। এ সময় আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দেন বিচারক। আসামিরা হলেন লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর ১৩ নম্বরের জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান ও মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার রোমানী। এদের মধ্যে আবুল বাশার কাফরুল থানার হেফাজতে ইসলামের আহবায়ক ও মিজানুর রহমান যুগ্ম আহবায়ক।