দশাসই আকৃতির এক জলযান। তার নামটাও বেশ যুতসই-বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কিন্তু আধুনিক সকল সুযোগ-সুবিধার এই জলযানেই মানুষের কোনো নাম-নিশানা নেই। না আছেন কোনো চালক, আর না আছেন কোনো যাত্রী। আর এভাবে মনুষ্যবিহীন এক যাত্রায় দূর নিয়ন্ত্রিত প্রযুক্তির সাহায্যে চলা এই জলযানটিই সম্প্রতি নাম লিখিয়েছে রেকর্ড বুকে। মানুষ ছাড়া চালনা করা কোনো জলযান হিসেবে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড (৭,৯৩৯ নটিক্যাল মাইল বা ১৪,৭০৩ কিলোমিটার) এখন এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের দখলে। আর বিশাল এই পথের পুরোটাই জলযানটি পাড়ি দেয় সৌরশক্তির উপর ভর করে।
