ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি ব্যাংকের নতুন শাখা

আপডেট : ২১ মে ২০১৩, ২০:০৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া বাজারে সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম। বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক পরিচালক শাহ আলম সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এটিএম আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এএস হোসাইন আহমেদ ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ নুর মোস্তফা।