মিলি সাইরাসের বাগদান!

আপডেট : ২১ মে ২০১৩, ২০:২৭
বেশ কয়েক মাস ধরেই জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলি সাইরাসের বাগদান ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন বইছে। নিজেও মিডিয়াকে একাধিকবার ব্যতিক্রম সব বক্তব্য দিয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছিল নানা বিভ্রান্তি। এবার সেই বিভ্রান্তি দূর করতেই সম্প্রতি মিলি সাইরাস তার টুইটার পেজে আপলোড করেন একটি ছবি। সেই ছবির মূল বিষয় ছিল তার হাতে পড়া আংটি। এই আংটিটি লিয়াম হেমসওয়ার্থ ও মিলি সাইরাসের বাগদানের আংটি। তবে মাসখানেক আগে আবার শোনা গিয়েছিল তাদের সম্পর্ক বিচ্ছেদের কথা। আর তাদের সম্পর্ক নিয়ে মিলি সাইরাস কোনো ধরনের মন্তব্য করতে নারাজ। মিলি সাইরাসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের সম্পর্ক আগের মতোই সুন্দর আছে। এ নিয়ে নতুন করে গুজব সৃষ্টির কিছু নেই।