ছায়ানটে ‘শিখণ্ডী কথা’

আপডেট : ২১ মে ২০১৩, ২০:২৮
ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে প্রথমবারেরমতো মহাকাল নাট্য সম্প্রদায়ের চলতি প্রযোজনা গবেষণা নাট্য ‘শিখণ্ডী কথা’র ১৩১তম প্রদর্শনী আগামী ২৩ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখণ্ডী কথা’ বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য। এ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সংগীত ইউসুফ হাসান অর্ক, আবহ সংগীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফি রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।