মেধাবী মুখ

আপডেট : ২১ মে ২০১৩, ২১:০১
জান্নাত আক্তার জান্নাত আক্তার এসএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলাধীন তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা নজরুল ইসলাম মোল্লা একজন সরকারি কর্মকর্তা ও মা জয়নব বেগম গৃহিনী। শাহ আলম আহমেদ শাহ আলম আহমেদ এস এস সি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা চাঁপাইনবাবগঞ্জে পত্রিকা এজেন্ট আলহাজ্ব সেতাব উদ্দিন ও মা নাসরিন বেগম গৃহিনী। শুভজোতি মণ্ডল শুভজোতি মণ্ডল বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আশীষ কুমার মণ্ডল জিউধারা মেডিক্যাল এসিসট্যান্ট ও মা কাজল রাণী মণ্ডল গৃহিণী। সারা তাসনিম শিফা সারা তাসনিম শিফা এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা সামছুল আলম ও মা কায়সারী বেগম। মোকাদ্দেছ হোসেন তানভীর কাজী মো. মোকাদ্দেছ হোসেন তানভীর এসএসসি পরীক্ষায় মোঃপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা কাজী মো. মাইনউদ্দীন বাশার, পরিচালক সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং মা খালেদা আক্তার গৃহিণী। কামরুল আলম কাকন আ. ক. ম কামরুল আলম কাকন এসএসসি পরীক্ষায় গাজীপুরের রাণী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শাহ আলম ও মা সৈয়দা কামরুন্নাহার। মাসরুর এনাম মাসরুর এনাম এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার বিদ্যানিকেতন মেমোরিয়াল বয়েজ হাই স্কুল থেকে বাণিজ্যিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এনামুল হক শাহীন ও মা নওশাবা এনাম। ফারশিদ রেজা সাবাব ফারশিদ রেজা সাবাব এসএসসি পরীক্ষায় লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা সাংবাদিক ও কণ্ঠশিল্পী রেজা মতিন ও মা নবাব বাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমানা জামান।