রাজশাহী সিটি নির্বাচন

প্যানেল মেয়র-১ বাবুর আপিল খারিজ, প্রার্থিতা ফিরে পেলেন ৭ জন

আপডেট : ২১ মে ২০১৩, ২১:০১
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর আপিল খারিজ করে দেয়া হয়েছে। সোমবার শুনানিশেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ও আপিল বোর্ডের প্রধান হেলালুদ্দীন আহমেদ এ রায় দেন। ফলে রিটার্নিং অফিসার কর্তৃক সরিফুল ইসলাম বাবুর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রইল। তবে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭ সাধারণ কাউন্সিলর প্রার্থী। এরা হলেন ১ নং ওয়ার্ডের শহীদ আলম, ৩ নং ওয়ার্ডের রেজাউল করিম রেজা, ৫ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার, ৮ নং ওয়ার্ডের ইমতিয়াজ হোসেন, ১৯ নং ওয়ার্ডের তৌহিদুল হক, ২১ নং ওয়ার্ডের শামসুল আলম বাবলু এবং ২৩ ওয়ার্ডের মইফুল ইসলাম।