সংবাদ কণিকা

আপডেট : ২১ মে ২০১৩, ২১:০৭
অ্যাজমা চিকিত্সায় সূর্যালোক অ্যাজমা রোগের চিকিত্সায় সূর্যরশ্মির গুরুত্বপূর্ণ প্রভাব খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি অ্যাজমা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। সর্বসাম্প্রতিক গবেষণার পর তারা বলেছেন, সূর্যের আলো থেকে মানব দেহে যে স্বল্পমাত্রার ভিটামিন-ডি তৈরি হয় তা অ্যাজমা প্রতিরোধে সহায়ক। —বিবিসি উত্তর কোরিয়ার আরো দু’টি ক্ষেপণাস্ত্র উেক্ষপণ উত্তর কোরিয়া সোমবার আরো দু’টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করেছে। এ নিয়ে টানা তিনদিনে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া এদিন সকালে একটি এবং বিকালে আরেকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দুটোই উেক্ষপণ করা হয়েছে দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে। —আল জাজিরা বোমা শনাক্তকারী রোবট নিরাপত্তার কারণে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে। আইরোবট ৫১০ মডেলের এই রোবট বিস্ফোরকসহ মানুষকে সহজেই শনাক্ত করতে সক্ষম হবে। ইতোমধ্যে ব্রাজিল সরকার এ লক্ষ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঐ দেশের পুলিশ ৭২ লাখ ডলার ব্যয় করবে। রোবটটিতে থাকবে রিমোট কন্ট্রোল সুবিধাসহ একাধিক হাই-রেজুলিউশন ক্যামেরা, যা দূরবর্তী স্থানে থাকতেই দ্রুত বিস্ফোরক এবং বিস্ফোরকসহ মানুষকে স্ক্যান করে শনাক্ত করবে। ব্রাজিলের রিও ডি জেনিরো অপরাধ প্রবণ অঞ্চল হওয়ায় সে দেশের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সরঞ্জাম কিনছে। এছাড়া আরো সচেতনতার অংশ হিসেবে পুলিশ ফেস-স্ক্যানিং গ্লাস পরবে।— রয়টার্স