জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়েরকৃত সাতটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম, একই মামলায় তার স্ত্রী দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক এডভোকেট সালমা ইসলাম এমপি ও তার ছেলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামও জামিন পেয়েছেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ তাদেরকে এক মাসের জামিন মঞ্জুর করে। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
গত ১৯ মে যমুনা গ্রুপের ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকির এসব মামলা করে এনবিআর।
