মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৫
আলীম উদ্দিন বেপারী ও মরহুমা রাফিয়া আজ ২২ মে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়ার পিতা মরহুম আলীম উদ্দিন বেপারী ও মাতা মরহুমা রাফিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে উপজেলার বাঘৈর গ্রামে মরহুমের নিজ বাড়িতে বাদ জোহর মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ডা. মৃনাল সেন গুপ্ত আজ ২২ মে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট নির্মল সেনের ছোট ভাই ও দৈনিক সমকাল পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রতন সেন কংকনের পিতা মৃনাল সেন গুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দীঘিরপাড় গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিকভাবে ধর্মীয় ক্রিয়াদির আয়োজন করা হয়েছে।