শোক সংবাদ

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৬
সামচুল হক খান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের সাবেক মেম্বর সামচুল হক খান (৭৫) মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর উপজেলার বংকুড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমির হোসেন ভোরের কাগজের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুস সোবহানের বেয়াই চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বড়পাথর (দুর্গাপুর) গ্রামের আমির হোসেন (৮৫) সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মমতাজ বেগম টঙ্গীবাড়ির পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই মাস্টারের স্ত্রী মমতাজ বেগম (৭৪) হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার সদর উপজেলার ঢালীকান্দির মোল্লাবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন) । তিনি স্বামী, ছয় পুত্র ও চার কন্যা রেখে গেছেন। বাদ যোহর নামাজের জানাজা শেষে মোল্লাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নূরুল হুদা বাবু পঞ্চগড়ের তরুণ সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন ও এসএ টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি নূরুল হুদা বাবু (৩০) সোমবার স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে... রাজেউন)। পঞ্চগড় ডিস্ট্রিলারিজ সংলগ্ন গোরস্থান মাঠে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। সরূপা খাতুন নিরাপদ সড়ক চাইর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মা স্বরূপা খাতুন (৬৯) রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।