ঢাকার ৫ উপজেলায় আজ হরতাল

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৩৯
ঢাকা জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ঢাকা জেলা বিএনপি। তবে ঢাকা মহানগর এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। ঢাকার ৫ উপজেলায় এই হরতাল হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এক প্রেস রিলিজে এই হরতালের আহবান জানান।