বরিশালে ব্যবসায়ীদের ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ায় ডিবি ইন্সপেক্টর ক্লোজ

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৪১
ব্যবসায়ীদের ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডিবি’র ইন্সপেক্টর মাসুমকে মঙ্গলবার সাসপেন্ড করে রংপুর ডিআইজি অফিসে ক্লোজ করা হয়েছে। ১৩ মে ডিবি’র ইন্সপেক্টর মাসুম, এএসআই রফিক, কনস্টেবল শান্ত ও সাইদ ঢাকাগামী জলযান বে-ক্রুজের তিন যাত্রীকে আটক করে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৫ লাখ টাকাসহ তাদের ছেড়ে দেন। এ খবর পত্রিকায় প্রকাশিত হলে এএসআই রফিক, কনস্টেবল শান্ত ও সাইদকে সাসপেন্ড করা হয়। ইন্সপেক্টর মাসুমকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সাসপেন্ড করে রংপুরে ক্লোজ করেন। এ ব্যাপারে পুলিশ কমিশনার সামসুদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছেন। পুলিশ সূত্র জানিয়েছে, ডিবি’র অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।