জয়পুরহাটে জামায়াতের ডাকে আজ সকাল সন্ধ্যা হরতাল

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৪১
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম নিখোঁজের ১ মাস ১০ দিন অতিবাহিত হয়ে এখন পর্যন্ত তার কোন খোঁজ না পাওয়ায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জয়পুরহাট জেলা জামায়াত। এছাড়া ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা জামায়াত। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শামসুল ইসলাম হরতালসহ কর্মসূচির ঘোষণা দেন। গত ১১ এপ্রিল রাতে নজরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।