বেতাগীতে শিয়ালের কামড়ে পৌরসভার প্যানেল মেয়রসহ ৪জন আহত হয়েছে। গত সোমবার রাতে বেতাগী-মির্জাগঞ্জ সড়কের বেতাগী ডিগ্রি কলেজের কাছে শিয়ালের আকস্মিক আক্রমণে প্যানেল মেয়র বরুন কর্মকারসহ ৪ জন আহত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুস্তম আলী জানান, আহতদেরকে র্যাভিট ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
