সভা-সমাবেশে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর চারটি স্পটে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসাইনকে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকালে এসব মিছিল করে ছাত্রশিবির।
