মাত্র ৩০ বছর বয়েসেই খ্যাতির শীর্ষে নাম লেখানো এই তরুণ গায়িকার পুরো নাম ক্রিস্টিনা মারিয়া অ্যাগুইলেরা। ‘জিথিনা’ হিসেবেও তিনি অনেকের কাছে পরিচিত। দীর্ঘ বিরতির পর এই গায়িকা আবার ফিরেছেন আপন তালে। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম
এক নজরে
জন্ম :তার জন্ম আমেরিকার নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে, ১৮ ডিসেম্বর, ১৯৮০ সালে।
পড়াশোনা :আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পন্ন করেন তিনি।
গানের ধরন :তার গানের মধ্যে পপ, সোল, ড্যান্স পপ ও হিপ-হপ প্রাধান্য পায়। বর্তমানে তিনি একজন জনপ্রিয় গায়িকার আসনে বসে আছেন, সেই সাথে রেকর্ড প্রডিউসার, নৃত্যশিল্পী ও একজন অভিনেত্রী হিসেবেও তিনি সুপরিচিত।
ব্যক্তিগত পছন্দ :তিনি খালি গলায় গাইতে ও পিয়ানো বাজাতে পছন্দ করেন।
ক্রিস্টিনা আগুইলেরা নামের আমেরিকান এই মেয়েটি প্রথম আত্মপ্রকাশ করে ১৯৯৯ সালের ২৪ আগস্ট স্টুডিও অ্যালবামের মাধ্যমে। অ্যালবামটি স্বনামেই বের হয়েছিল। তার ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আমেরিকার পপ গায়িকাদের তালিকায় ফেলা হয়। বলা যায়, এক রকমের চমক দিয়েই সংগীত জগতে প্রবেশ করেছিলেন তিনি। কারণ, অ্যালবামটি বিশ্বব্যাপী সাফল্যের সাথে ব্যবসা করেছিল। গায়িকাও পৌঁছে গেলেন খ্যাতির শীর্ষে। একবাক্যে সংগীত জগতের স্টার হয়ে গেলেন। তার গাওয়া একক গানটি, ‘জিনি ইন অ্যা বটল’ গানটি হলিউডের ১০০ হট গানের তালিকায় উঠে আসে এবং পরবর্তী ৫ সপ্তাহ ধরে তা টপচার্টের সেই স্থানটি ধরে রাখে। পরবর্তীতে তার এমনই কিছু এককভাবে গাওয়া গান যেমন ‘হোয়াট অ্যা গার্ল ওয়ান্টস’, ‘আই টার্ন টু ইউ’ এবং ‘কাম অন ওভার বেবি’ গানগুলোও সমান জনপ্রিয়তা পায়। সেই সাথে ইতিহাসের পাতায় তিনি অন্যতম একক গায়িকার সম্মাননাও পান। শুধু তাই নয়, যুক্তরাজ্যের তিন টপ হিট গানের একটি বিবেচনা করা হয় তার গাওয়া প্রথম গানটিকে। এখানে আরও ফিচার করা হয় কয়েক বছর আগে রেকর্ড করা মুলান সাউন্ডট্র্যাকের গান ‘রিফ্লেক্সন’। সর্বকালের সেরা ২০০ অ্যালবামের তালিকায় ক্রিস্টিনাকে ম্যাগাজিনের বিলবোর্ডের র্যাংকিংয়ে ২৩ নম্বরে ধরা হয়। মুলান একটা অ্যানিমেশন সিনেমার থিম সংগীত ছিল। এর পর থেকে একের পর এক হিট অ্যালবাম বের হতে থাকে তার। সবগুলো শীর্ষ জনপ্রিয়তা না পেলেও খুব খারাপ ব্যবসাও করেনি। বরং অনেকাংশে বেশ ভালোই সাড়া জাগিয়েছে। সম্প্রতি আবার আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি আরও একটি পপ অ্যালবাম উপহার দিয়ে, অ্যালবামটির নাম, ‘বায়োনিক’। এই অ্যালবামটি মুক্তি পায়, ২০১১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই অ্যালবামটির মুক্তি পাওয়ার কথা ঘোষণা দেওয়া হয় আগের বছর মার্চ মাসের ২৫ তারিখে। গত অ্যালবামটির সাথে এই অ্যালবামটির দূরত্ব মোটামুটি ছিল। বলা চলে, মোটামুটি সময় নিয়ে অনেক যত্নের সাথে বের করা হয়েছে অ্যালবামটি। ক্রিস্টিনার অফিসিয়াল ওয়েবসাইটে ‘নট মাইসেল্ফ টুনাইট’ বায়োনিকের লিডিং গানটি প্রকাশ করা হয়েছিল। সে বছর মার্চের ৩০ তারিখে এটা করা হয়। এর পর থেকে শ্রোতাদের চাহিদা বাড়তে থাকে, সেই সাথে শুরু হয় অপেক্ষা অ্যালবামটির সব গান মুক্তি পাওয়ার। এই অ্যালবামে সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে ইলেক্ট্রনিক ও অরগানিক এলিমেন্টের সমষ্টি। এ সম্পর্কে ক্রিস্টিনা নিজেই মন্তব্য করেছেন, ‘এতে এমন কিছু আছে, আমি মনে করি, কেউ আশা করেনি এমন। তার আগের অ্যালবাম ‘ব্যাক টু ব্যাসিকস’ মুক্তির পর বিক্রি হয় ১৬,৯৪,০০০ কপি (নিইলসেন সাউন্ডস্ক্যান-এর হিসেবে)। ২০০৮-এ মুক্তি পাওয়া হিট গানের অ্যালবাম, ‘কিপস গেটিং বেটার :অ্যা ডিকেডস হিট’ বিক্রি হয় ৩,৩৮,০০০ কপি। সম্প্রতি শোনা গেছে, ক্রিস্টিনা ‘বারলেসকুই’ নামের একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন সহ-অভিনেত্রী হিসেবে। এ ছাড়াও শোনা গেছে, রিয়ালিটি শো ‘দ্য ভয়েস’-এর চলতি সেশনে বিচারক হিসেবে শাকিরার স্থানে এবার ফিরছেন অনুষ্ঠানটির সাবেক বিচারক ক্রিস্টিনা অ্যাগুইলেরা। এর আগে ২০১২ সালে অনুষ্ঠানটির তৃতীয় সেশন শেষ হওয়ার পরে ক্রিস্টিনা তার নতুন অ্যালবাম ‘লোটাস’-এর প্রচারের জন্য বিচারকের পদ থেকে সরে আসেন।
