দশেদশ

সাব্বির

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:৪৪
নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মিডিয়া পাড়া বিচরণ করছেন সাবলীলভাবে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল এবং অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছেন সাব্বির । জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা ছাড়াও বর্তমানে কাজ করছেন একক ধারাবাহিক নাটকে। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার মা আমার পৃথিবী... ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  বরাবরই পজেটিভ  একবারই এসেছি একবারেই শেষ, সুতরাং জীবনকে উপভোগ করতে চাই ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ রেগে যাই  নিজের প্রতি যত্নটা কম  খাওয়াদাওয়ার প্রতি অমনযোগী ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি  হুমায়ুন ফরীদি  নানা পাটেকার  নাসিরউদ্দিন শাহ  টম হ্যাংঙ্ক ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  শিহাব শাহিন  সুমন আনোয়ার  গিয়াসউদ্দিন সেলিম  ঋতুপর্ণ ঘোষ  রামগোপাল ভার্মা ৬টি প্রিয় চলচ্চিত্র—  ছুটির ঘণ্টা  মনের মানুষ  ট্রয়  পথের পাঁচালী  টাইটানিক  মাটির ময়না ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  নানা বাড়ি  মাগুরা  দার্জিলিং  সেন্টমার্টিন  সুইজারল্যান্ড  রোম  বান্দরবান  গোয়া ৮টি প্রিয় খাবার—  মায়ের হাতের খাবার  ভাত, ইলিশ ভাজা  ভর্তা  চা  শাক  গরুর মাংস  খিচুড়ি  স্যুপ ৯ জন পছন্দের লেখক—  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  নিমাই ভট্টাচার্য  রাবেয়া খাতুন  সেলিনা হোসেন  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  জীবনানন্দ দাশ ১০টি প্রিয় নাটক—  স্বামী  রোদ  মন শোভা জংশন  একশ মিটার  টস  ১৯৬৮ মায়া  আকাশ মেঘে ঢাকা  মোম বাসা  ভালোবাসার চতুষ্কোণ  মায়ানিগম