ফুল ভোমরা
সম্প্রতি সেভেনহিল রেস্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে শিল্পী বিপ্লব মৃণালের একক অডিও অ্যালবাম ‘ফুল ভোমরা’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (এমপি)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, সারা যাকের, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, শিল্পী বিপ্লব মৃণাল, কণ্ঠশিল্পী টিপু (অবসিকওর), সংগীত পরিচালক বিনোদসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। উল্লেখ্য অ্যালবামটি বিপ্লব মৃণালের প্রথম একক অডিও অ্যালবাম। বিপ্লব মৃণালের নিজের লেখা ও সুরে অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন বিনোদ। ফোক ধাঁচের অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। অ্যালবামটির সবক’টি গান সবধরনের শ্রোতাদের ভালো লাগবে বলে বিপ্লব মৃণালের বিশ্বাস।
রঙ্গিলা
সম্প্রতি লেজার ভিশনের আয়োজনে কণ্ঠশিল্পী শিরিনের একক অডিও অ্যালবাম ‘রঙ্গিলা’
অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব, ফুয়াদ, বাপ্পা মজুমদার, হূদয় খান, রোমেল, রুম্মান, রাফা ও রায়হান। ফোক ও মেলোডি ধাঁচের অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। অ্যালবামটির উল্লেখ্যযোগ্য কয়েকটি গান হলো—‘রঙ্গিলা’, ‘চেংড়া চাবিওয়ালা’, ‘ভালোবাসা ভালোলাগা’, ‘খাজা’, ‘কোন যৌবনে’, ‘দিওয়ানা’ ইত্যাদি। অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী শিরিন বলেন, ‘আমার এই অ্যালবামটি আমি অনেক যত্নসহকারে করেছি। আশা করি আমার আগের দুটি অ্যালবামের মতোই শ্রোতারা আমার এই ‘রঙ্গিলা’ অ্যালবামটিও ভালোভাবে গ্রহণ করবে।
