পৃথিবীর সব মা-ই তার সন্তানকে ভালোবাসে নিজের চেয়েও বেশি। নিজের সব উজাড় করে দিয়ে মা তার সোনামণিকে বড় করে তোলে। আর মায়ের এই অবদানকে স্বীকৃতি দিতেই প্রতি বছর মে মাসের ২য় রবিবার পালন করা হয় বিশ্ব মা দিবস। এরই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এ বছরও নেসলে নিডো অনন্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করল বিশ্ব মা দিবস। এদিনে তারা এক অভিনব উপায়ে বিশেষ শুভেচ্ছা বাণী পাঠায় দেশের প্রায় ১,৫০,০০০ মাকে।
হরতাল থাকার কারণে নির্দিষ্ট দিন অর্থাত্ ১২ মে, রবিবারের পরিবর্তে ১১ মে, শনিবার এবং ১৫ মে, বুধবার সকালে নিডোর ব্র্যান্ড প্রোমোটাররা চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ৮০০-এর অধিক স্কুলে। সেখানে পড়ুয়া ছোট্ট সোনামণিদের হাতে তুলে দেয় মায়ের জন্য বিশেষ শুভেচ্ছা কার্ড। সেই কার্ডে নিজের মতো রং করে আর লিখে মায়ের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে ছোট্ট সোনামণিরা। স্কুলের শেষে মায়েদের হাতে নিজের আঁকা কার্ড তুলে দেয় বাচ্চারা। সারপ্রাইজ এই গিফট পেয়ে অত্যন্ত খুশি হয় মায়েরা। এ প্রসঙ্গে বনশ্রীর মিসেস সামিনা রহমান বলেন, ‘আমার ছোট্ট পিংকি আমার জান। ওর কাছে আমার চাওয়ার কিছুই নেই। কিন্তু এই বিশেষ দিনে ও যখন নিজে থেকে আমাকে এত সুন্দর একটা গিফট দিল, তখন সেটা আমার জন্য একটা অন্য রকম আনন্দ। এ রকম একটি আয়োজনের জন্য নেসলে নিডোকে অনেক ধন্যবাদ’। নেসলে নিডো জানে, প্রতিটি মায়ের চাওয়া শুধু একটাই, সন্তানের ভবিষ্যত্ হোক উজ্জ্বল, সুন্দর এবং নিশ্চিত। আর তাই এই প্রত্যাশাটুকু পূরণের জন্যে নেসলে নিডো মায়ের পাশে দাঁড়ায় সবসময়ই, বিশ্ব মা দিবসও এর থেকে ব্যতিক্রম নয়। এ উপলক্ষে নেসলে বাংলাদেশের বিজনেস ম্যানেজার নুজহাত ইউসুফ বারী বলেন, ‘ব্যক্তিগত এবং জাতীয় এই দুই পর্যায়েই মায়ের অবদান অনস্বীকার্য। নিডো বুঝে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সবার দায়িত্ব। তাই, মায়ের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদেই আমাদের এই অ্যাক্টিভিটি।’
