‘উল্লাস’-এ মাতল কিশোরগঞ্জবাসী

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:৪৭
কিশোরগঞ্জ মিথিলা অডিও ভিশন প্রযোজিত ২০তম বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘উল্লাস’ পরিবেশিত হয় গত ১৪ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। হলভর্তি উল্লসিত দর্শকের উপস্থিতিতে এবং গাজী মাজহারুল ইসলাম আশিকের পরিকল্পনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠানে মডেলিং, অভিনয়, সংগীত ও নৃত্য পরিবিশেত হয়। স্বরবর্ণ নাট্যমঞ্চের সাধারণ সম্পাদক দেবাশীষ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ডা. মো. আবদুল হাই। মডেলিংয়ে অংশ নেন শশী ও রিফাত। কৌতুক অভিনয়ে অংশ নেন মতিউর রহমান মতি, বাবলু, সবিতা, জীবন, কাঞ্চন ও নিঝুম। সংগীত পরিবেশন করেন মকবুল হোসেন ফারুক ও বৃষ্টি। নৃত্যে অংশ নেন রুয়েল, সুবর্ণা, পারভেজ, তিশা, তাইবা, রিমঝিম, ছোঁয়া, রায়হান, টুনটুন, বর্ণ, আকাশ, লিয়া ও জরিনা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দ মহসিন সুজন।