নবীনগরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:৪৯
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার ৮ মে সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তক সংগীত বিদ্যায়তনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথে ১৫২তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘নিশিদিন আলোক-শিখা জলুক গানে’ শীর্ষক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অগ্নিশিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সন্দীপ কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি)। বিদ্যায়তনের অধ্যক্ষ আনম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রভাষক শরিফ আশরাফুল ইসলাম, শিক্ষিকা সেতারা-ই মার্শেকী প্রমুখ।