রবীন্দ্র-নাট্য ‘শাস্তি’ মঞ্চস্থ

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:৫০
কুমিল্লা কুমিল্লায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘শাস্তি’ মঞ্চস্থ হয়েছে। কবিগুরুর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার পুরোনো নাট্য সংগঠন ‘যাত্রিক নাট্য গোষ্ঠী’ গত ১৬ মে সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনের নাট্যমঞ্চে এ নাটক মঞ্চস্থ করে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শাস্তি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মো. হাসিম আপ্পু, প্রলব সাহা নান্টু, বিদ্যুত্ সরকার, উম্মে ফাতেমা শিবলী প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা এ নাটকটি উপভোগ করেন। এর আগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। যাত্রিক নাট্য গোষ্ঠীর সভাপতি মো. হাসিম আপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেন প্রমুখ।