মেগা সিরিয়াল বা খণ্ড নাটকে তারকাদের সাথে পরিচালকের বাদানুবাদের ঘটনা নতুন নয়। তবে শাহেদ যেন নতুন একটি রেকর্ড গড়লেন। সম্প্রতি এশিয়ান টিভির আলোচিত মেগাসিরিয়াল ‘জীবন সংসার’ থেকে পরিচালক অভিনেতা শাহেদকে বাদ দিয়েছেন। নিয়েছেন নতুন একজনকে। সেটে তুচ্ছ একটি বিষয় নিয়ে নাকি শুটিং ইউনিটের এক কর্মীর গায়ে শক্তভাবে হাত তুলেছেন বলে অভিযোগ করেন পরিচালক মাইনুল হোসেন খোকন।
এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘আমার শুটিং ইউনিটে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। অথচ এবারে ‘জীবন সংসার’ করতে গিয়ে হঠাত্ই আমার শুটিং ইউনিটের একজন কর্মীর উপর চড়াও হন শাহেদ। বিষয়টি নিয়ে আমরা সকলেই হতভম্ব হয়ে যায়। অতঃপর আমরা বিষয়টি নিয়ে শাহেদের কাছে জানতে চাইলে আমর ওপরেই চড়াও হয়। এক পর্যায়ে আমাদের বেশ কিছু শুটিং করা থাকলেও আমরা তাকে বাদ দিতে বাধ্য হই। বিষয়টি নিয়ে আমরা শুটিং ইউনিটসহ কলাকুশলীরা প্রডিউসার অ্যাসোসিয়েশনের কাছে বিচার চাইব। আর্টিস্ট গিল্ডের কাছেও জানাব।’ তবে এ বিষয়ে শাহেদের কাছে তার মন্তব্য জানতে চাইলে তার সেল ফোন বন্ধ পাওয়া যায়।
